সংবাদদাতা, মানকর: আসানসোল ডিভিশনের মানকর স্টেশন সংলগ্ন এলাকায় বুধবার ভোরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল ১০টি ভেড়ার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেলগেট বন্ধ ছিল। কিন্তু তার মধ্যেই ভেড়ার দল রেললাইনে চলে আসে। হাওড়াগামী একটি এক্সপ্রেস ট্রেন ভেড়াগুলিকে ধাক্কা মারে। একটি ভেড়া ইঞ্জিনে আটকে যাওয়ায় ট্রেনটি ১০ মিনিট দাঁড়িয়েছিল। আরপিএফ ও স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগায়। পরে ট্রেনটি হাওড়ার উদ্দেশে রওনা দেয়।



