সিলেবাস পরিবর্তনের প্রস্তাব, নৃতত্ত্ব সম্মেলন
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার ভিত্তিতে অ্যানথ্রোপলজির (নৃতত্ত্ব) সিলেবাস পরিবর্তন এবং বোর্ড অব স্টাডিতে বণিকসভার প্রতিনিধিদের রাখার পরিকল্পনা নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। বুধবার এই বিশ্ববিদ্যালয়ে অ্যানথ্রোপলজিক্যাল সোসাইটি অব ইন্ডিয়ার তিনদিন ব্যাপি রাজ্য সম্মেলন শেষ হয়েছে। এটি ছিল ৫৬তম রাজ্য সম্মেলন। বিভাগীয় প্রধান দীপ্তেন্দ্র চক্রবর্তী জানিয়েছেন, রাশিয়ার প্রতিনিধিদলের সঙ্গে একটি বিশেষ সেশন ছিল। সার্বিকভাবে সিলেবাস আধুনিকীকরণের প্রস্তাব দেওয়া হয়েছে। বণিকসভা সিআইআই-এর সঙ্গেও বৈঠক হয়। তাতে বোর্ড অব স্টাডিতে চেম্বার অব কমার্সের প্রতিনিধি রাখার বিষয়ে আলোচনা হয়েছে। 

Advertisement