Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

যৌন নির্যাতন, ৫ বছরের কারাদণ্ড

আইসক্রিম খাওয়ার টোপ দিয়ে পাঁচ বছরের এক নাবালিকাকে বাড়িতে এনে যৌন নির্যাতন চালানো হয়।

যৌন নির্যাতন, ৫ বছরের কারাদণ্ড
  • ১৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইসক্রিম খাওয়ার টোপ দিয়ে পাঁচ বছরের এক নাবালিকাকে বাড়িতে এনে যৌন নির্যাতন চালানো হয়। এই ঘটনায় দোষী সাব্যস্ত ব্যক্তিকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ শোনাল আদালত। অপরাধীর নাম আশুতোষ হালদার। বুধবার শিয়ালদহের  পকসো আদালত এই আদেশ দেয়। বিচারক সাজার সঙ্গে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছ’মাসের হাজতবাসের নির্দেশ দেন। আদালতের নির্দেশ, নির্যাতিতার হাতে তুলে দিতে হবে এক লক্ষ টাকা। মামলার বিশেষ সরকারি কৌঁসুলি অসীমকুমার জানান, ২০২৪ সালের ১০ মে ঘটনাটি ঘটে, মানিকতলা থানা এলাকায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ