Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কানাডাকে হারিয়ে গ্রুপ সেরা সুইসরা

সুইৎজারল্যান্ড কানাডাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হল। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে রাউন্ড অব ৩২’র টিকিট পাকা করল সুইসরা। বিস্তারিত পড়ুন।

কানাডাকে হারিয়ে গ্রুপ সেরা সুইসরা
  • ২৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুইৎজারল্যান্ড- ২     :      কানাডা- ১
বসনিয়া-হার্জেগোভিনা-৩  :  কাতার- ১

Advertisement

ভ্যাঙ্কুভার: নক-আউটের টিকিট আগেই নিশ্চিত হয়েছিল। সুযোগ ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে পা রাখা। সেটা পুরোপুরি কাজে লাগাল সুইৎজারল্যান্ড। বুধবার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে টুর্নামেন্টের অন্যতম আয়োজক দেশ কানাডাকে ২-১ গোলে হারালেন গ্রানিত জাকারা। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে কাঙ্ক্ষিত লিড এনে দেন রুবেন ভার্গাস। ৫৭ মিনিটে ব্যবধান বাড়ান জোহান মাঞ্জাবি। কানাডার হয়ে ব্যবধান কমান প্রমিস ডেভিড।
৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ বি’র শীর্ষে থেকে রাউন্ড অব ৩২’র টিকিট পাকা করল সুইৎজারল্যান্ড। আর হারলেও গোল পার্থক্যের নিরিখে রানার্স হয়েই পরের রাউন্ডে গেল কানাডা (৩ ম্যাচে ৪ পয়েন্ট)। গ্রুপের অপর ম্যাচে কাতারকে ৩-১ গোলে হারিয়ে নক-আউটের আশা জিইয়ে রাখল বসনিয়া-হার্জেগোনিভা। তিন ম্যাচে তাদেরও সংগ্রহ ৪ পয়েন্ট। তবে গোল পার্থক্যের নিরিখে কানাডার থেকে পিছিয়ে তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ