Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

সুইডিশদের ৫ গোল ডাচদের

গ্রুপ এফ এর ম্যাচে সুইডেনকে কার্যত উড়িয়ে দিল নেদারল্যান্ডস। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে কমলা ব্রিগেড। ম্যাচের ৫ মিনিটে ব্রায়ান রবির দুরন্ত গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস।

সুইডিশদের ৫ গোল ডাচদের
  • ২১ জুন, ২০২৬ ০১:২৩
Prefer us on Google

টেক্সাস, ২০ জুন: গ্রুপ এফ এর ম্যাচে সুইডেনকে কার্যত উড়িয়ে দিল নেদারল্যান্ডস। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে কমলা ব্রিগেড। ম্যাচের ৫ মিনিটে ব্রায়ান রবির দুরন্ত গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। এরপর ১৭ মিনিটে নিজের এবং দলের দ্বিতীয় গোল করেন রবি। প্রথমার্ধে যদি রবির দাপট থাকে তাহলে দ্বিতীয়ার্ধে দাপট দেখালেন আরেক ডাচ স্ট্রাইকার কোডি গাকপো। দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৪৭ মিনিটের প্রথম গোল করেন গাকপো। এরপর ফের চুয়ান্ন মিনিটে সুইডেনের জালে বল জড়ান তিনি। ম্যাচের গতির বিপরীতে ৫৯ মিনিটে সুইডেনের হয়ে গোল করেন পরিবর্তে নামা অ্যান্থনি এলেঙ্গা। ম্যাচের ৮৯ মিনিটে সুইডেনের কফিনে শেষ পেরেক পোঁতেন ক্রাইসেন্সিও। সুইডিশদের ৫-১ গোলে হারিয়ে দু ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠার ব্যাপারে অনেকটাই এগিয়ে গেল ডাচরা। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে এফ গ্রুপে দু'নম্বরে থাকলো সুইডেন। রবিবার সকালে জাপান যদি তিউনিশিয়াকে হারাতে পারে তাহলে তারা উঠে আসবে দু'নম্বরে। সে ক্ষেত্রে নকআউটে যাওয়ার লড়াইতে সুইডেনকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এশিয়ার দলটার কাছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ