মমতার বাড়িতে মিষ্টিমুখ স্থগিত
  • ২৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নেতা, কর্মী, সমর্থক— কারও কাছ থেকে মিষ্টি খেলেন না, কাউকে মিষ্টি খাওয়ালেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজয়ার শুভেচ্ছা বার্তা নমস্কার এবং প্রতিনমস্কারে সীমাবদ্ধ রাখলেন তিনি। দুর্গাপুজো মেটার পর ‘শুভবিজয়া’ জানাতে বৃহস্পতিবার বিকেলে মমতাপন্থী তৃণমূল নেতা, কর্মী, সমর্থকরা হাজির হয়েছিলেন কালীঘাটে। অনেকেই মিষ্টি নিয়ে গিয়েছিলেন। কিন্তু দেখা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কারও কাছ থেকে মিষ্টি গ্রহণ করেননি। কাউকে মিষ্টি খাওয়াননি। বিজয়ার শুভেচ্ছা বিনিময় হয়েছে শুধুমাত্র নমস্কারের মাধ্যমে। শুক্র, শনি ও রবিবারও মমতার বাড়িতে আসতে পারবেন কর্মী-সমর্থকরা। তবে সকলকেই বারণ করা হয়েছে, মিষ্টি নিয়ে আসতে। মমতার তরফে বার্তা দেওয়া হয়েছে, বিজেপির আমলে রাজ্যজুড়ে সন্ত্রাস চলছে। দলের কর্মী-সমর্থকরা আক্রান্ত, ঘরছাড়া, মিথ্যা মামলায় জর্জরিত। তার উপর পুজোয় চোরবাগান পুজো প্রাঙ্গণে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এই অবস্থায় মিষ্টি মুখ স্থাগিত রাখা হয়েছে।

Advertisement