Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

৫-১ গোলে দুরন্ত জয় সুইডেনের

২০২২ এর কাতার বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হয় সুইডেন। ২০১৮ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে ছিটকে যান সুইডিশরা।

৫-১ গোলে দুরন্ত জয় সুইডেনের
  • ১৫ জুন, ২০২৬ ১০:২৫
Prefer us on Google

মেক্সিকান সিটি: ২০২২ এর কাতার বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হয় সুইডেন। ২০১৮ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে ছিটকে যান সুইডিশরা। আর এবার একেবারে নতুন রূপে আত্মপ্রকাশ করলেন ইয়াসিন, ভিক্টর‌, আলেকজান্ডাররা। এফ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তিউনিশিয়াকে কার্যত উড়িয়ে দিলেন হলুদ জার্সিধারীরা। ৫-১-এ জিতল সুইডেন। ম্যাচে জোড়া গোল করেন ইয়াসিন আইয়ারি। ৭ মিনিটে প্রথম গোল করে সুইডেন কে এগিয়ে দেন ইয়াসিন। আবার ইনজুরি টাইমে দলের হয়ে পঞ্চম গোলও করেন তিনিই। এছাড়াও ম্যাচের ৩০ মিনিটে আলেকজান্ডার ইসাক, ৫৯ মিনিটে ভিক্টর এবং ৮৪ মিনিটে সোয়ানবার্গ গোল করেন সুইডেনের হয়ে। ম্যাচের ৪৩ মিনিটে তিউনিসিয়ার হয়ে একমাত্র গোল করেন ওমার রেকিক।

Advertisement

চলতি বিশ্বকাপে ‘এফ’ কে অন্যতম কঠিন গ্রুপ হিসেবে ধরেছেন ফুটবল বিশেষজ্ঞরা। কারণ এই গ্রুপের সুইডেন ছাড়াও রয়েছে জাপান এবং নেদারল্যান্ডস এর মত শক্তিশালী দল। গতকাল রাতের ম্যাচে জাপান - নেদারল্যান্ডস ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে। আর আজ সকালে তিউনিশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে নকআউট রাউন্ডে যাওয়ার ব্যাপারে কিছুটা এগিয়ে থাকলো সুইডেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ