Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

বড়ো ব্যবধানে জিতল সুইডেন

তিউনিসিয়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল সুইডেন।

বড়ো ব্যবধানে জিতল সুইডেন
  • ১৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুইডেন-৫           :     তিউনিসিয়া-১

Advertisement

মেক্সিকো সিটি: তিউনিসিয়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল সুইডেন। সোমবার তারা বিশ্বকাপের অভিযান শুরু করল বড়ো জয়ে। জোড়া গোল ইয়াসিন আয়ারির। এছাড়াও বিজয়ী দলের হয়ে লক্ষ্যভেদ করেন আলেকজান্ডার ইসাক, ভিক্টর গায়কেরেস, মাতিয়াস সভানবার্গ। তিউনিসিয়ার সান্ত্বনাসূচক গোলটি ওমর রেকিকের। দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে সুইডেন। ইয়াসিনের দূরপাল্লার শটে আসে ম্যাচের প্রথম গোল। সংযোজিত সময়ে শেষ গোলটিও তাঁর। তবে কোনোরকম সেলিব্রেশন করেননি তিনি। কারণ, প্রতিপক্ষ তিউনিসিয়ায় তাঁর পূর্বসূরিদের বাস। তাই বাবার জন্মভূমিকে সম্মান জানাতে গোলের পর উচ্ছ্বাস প্রকাশ করেননি ইয়াসিন। এদিকে, এই হারের পরই ছাঁটাই হলেন তিউনিসিয়ার কোচ সাবরি লামৌউচি।

Advertisement
সম্পর্কিত সংবাদ