স্বচ্ছ ভারত মিশন: পুরস্কৃত তারকেশ্বর পুরসভা
  • ৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বচ্ছ ভারত মিশন (শহর) প্রকল্পে জাতীয় স্তরে স্বীকৃতি পেতে চলেছে তারকেশ্বর পুরসভা। স্বচ্ছ সমীক্ষার দশম সংস্করণে পুরস্কৃত করা হচ্ছে তারকেশ্বরকে। আগামী ১১ নভেম্বর দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করবেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর সঙ্গে থাকবেন দপ্তরের আধিকারিক এবং তারকেশ্বর পুরসভার প্রতিনিধিরা। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রীরাও।  

Advertisement

তারকেশ্বরের এই স্বীকৃতি মূলত সামগ্রিক পরিচ্ছন্নতা, পালস মোডে সাফাই অভিযান, প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং বৃক্ষরোপণের মতো একাধিক উদ্যোগের জন্য। প্রসঙ্গত, ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে তারকেশ্বরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ক্লিন অ্যান্ড গ্রিন তারকেশ্বর’ অভিযানে রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তর, জেলা প্রশাসন, পুরসভা এবং বিভিন্ন দপ্তরের সমন্বয়ে একাধিক কর্মসূচি নেওয়া হয়। গোটা কর্মসূচির নিজে পর্যালোচনা করেন মন্ত্রী নিজে। আম, কাঁঠাল, বেল, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও শ্বেতচন্দনের মতো গাছ লাগানোর পাশাপাশি সেগুলির সুরক্ষার ব্যবস্থাও করা হয়েছে। সেই সঙ্গে প্লাস্টিকের ব্যবহার কমানো, বর্জ্য পৃথকীকরণ, নালা ও জলাশয় পরিষ্কার, রাস্তা সংস্কার এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ করেছে এই পুরসভা।