Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

সাংবাদিকদের উপর হামলা, কড়া ব্যবস্থার বার্তা শুভেন্দুর

মিছিল ছিল শান্তিপূর্ণ। মিছিল ছিল রঙিন, নতুন স্লোগানে ভরা। ধর্মতলায় দীর্ঘক্ষণ অবস্থানের পর বিকেলের দিকে আচমকাই তাল কাটল সমস্ত বামপন্থী ছাত্র-যুবদের ডাকা এই মিছিলে।

সাংবাদিকদের উপর হামলা, কড়া ব্যবস্থার বার্তা শুভেন্দুর
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মিছিল ছিল শান্তিপূর্ণ। মিছিল ছিল রঙিন, নতুন স্লোগানে ভরা। ধর্মতলায় দীর্ঘক্ষণ অবস্থানের পর বিকেলের দিকে আচমকাই তাল কাটল সমস্ত বামপন্থী ছাত্র-যুবদের ডাকা এই মিছিলে। আচমকাই আন্দোলনকারীদের একাংশ তাঁদের অপছন্দের সংবাদমাধ্যম দেখেই হেনস্থা শুরু করেন। ছাড় পাননি কর্মরত মহিলা সাংবাদিকরাও। বেশ কয়েকজন টেলিভিশন মিডিয়ার সাংবাদিকদের রক্তাক্ত হতে হয়। এমন পরিস্থিতিতে ধর্মতলা চত্বরে আচমকাই উত্তেজনা ছড়ায়। পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীদের একাংশ জুতো, জল ভর্তি বোতল, লাঠি ছুঁড়তে থাকেন। ছত্রভঙ্গ করার জন্য পুলিশকেও লাঠি উঁচিয়ে দৌড়তে দেখা যায়। যদিও কিছুক্ষণে সেই উত্তেজনা প্রশমিত হলেও, সাংবাদিকদের উপর আক্রমণ থামেনি। বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। রাতেই তাঁদের দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির সুরে বলেন, ‘হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কাউকে রেয়াত করা হবে না’। পাশাপাশি তাঁর ঘোষণা, মিছিলের নামে এই তাণ্ডবের প্রতিবাদে ওই একই রুটে সোমবার মিছিল করবে বিজেপির ছাত্র-যুবরা। নেতৃত্বে থাকবেন তাপস রায়, রিতেশ তেওয়ারি এবং তমোঘ্ন ঘোষ।’ ঘটনার কড়া ভাষায় নিন্দা করেছে প্রেস ক্লাব, কলকাতা। প্রেস ক্লাবের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘আন্দোলনের নামে টার্গেট রিপোর্টার ও চিত্রগ্রাহকরা। এটি খুবই বিপজ্জনক প্রবণতা।’ এর পাশাপাশি হামলাকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে। যদিও এসএফআই  রাজ্য সম্পাদক দেবাঞ্জন দের অভিযোগ, ‘বিজেপির লোকেরা মিছিলে ঢুকে অশান্তি পাকানোর চেষ্টা করেছে। আক্রান্ত সাংবাদিকদের প্রতি সমবেদনা জানাই।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ