Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়িতে তৃণমূলের শিক্ষাসেলের মিছিল

সিউড়িতে তৃণমূলের শিক্ষাসেলের মিছিল
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডের প্রতিবাদে রবিবার সিউড়ি শহরে প্রতিবাদ মিছিল করে তৃণমূল শিক্ষাসেলের বীরভূম জেলা শাখা। জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়। বুকে কালো ব্যাজ লাগিয়ে বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ শিক্ষক-শিক্ষিকারা মিছিলে হাঁটেন। মিছিল বেসরকারি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছয়। সেখানে ছোট পথসভা হয়। 
Advertisement
প্রসঙ্গত, তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভায় বাম-অতিবাম পড়ুয়াদের হামলার ঘটনাকে কেন্দ্র করে শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। আক্রান্ত হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর গাড়ির কাচও ভাঙার অভিযোগ উঠেছে। এছাড়াও অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রও পড়ুয়াদের হাতে নিগৃহীত হন। তৃণমূলের শিক্ষাসেলের নেতা প্রলয় নায়েক বলেন, এটা পরিকল্পিত ঘটনা। এই বর্বরোচিত ঘটনা নিজে প্রত্যক্ষ করেছি। আমিও নিগৃহীত হয়েছি। আমরা সংযম দেখিয়েছি। তবে এর বিহিত না হলে সমস্ত স্তরের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে যাদবপুর ক্যাম্পাসেও যেতে রাজি।
Advertisement
সম্পর্কিত সংবাদ