Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়িতে ২৩টি গোরুবোঝাই গাড়ি আটক

সিউড়িতে ২৩টি গোরুবোঝাই গাড়ি আটক
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বৃহস্পতিবার বিকেলে সিউড়ি থেকে ২৩টি গোরুবোঝাই গাড়ি আটক করল ডিইবি। সিউড়ির হাটজনবাজারের কাছে গোরুবোঝাই গাড়িগুলিকে আটক করা হয়। গাড়ির চালক সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের প্রত্যেকের বাড়িই মুর্শিদাবাদে। শুক্রবার তাদের সিউড়ি আদালতে তোলা হয়। গোরুগুলিকে কিনে তারা মুর্শিদাবাদের ডোমকলের দিকে নিয়ে যাচ্ছিল। সেখান থেকে বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা ছিল। ডিএসপি(ডিইবি) স্বপনকুমার চক্রবর্তী বলেন, এভাবে গাদাগাদি করে গোরু নিয়ে যাওয়া বেআইনি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ