নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: গোবিন্দভোগ ধানের তৈরি গয়না সবলা মেলায় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। মিনিকিট ধানের তৈরি গয়নাও পিছিয়ে নেই। সিউড়ির ইরিগেশন কলোনির মাঠে চলা এই মেলায় সোনার তরী স্বনির্ভর গোষ্ঠী সেইসব গয়নাকে তুলে ধরে তাক লাগিয়েছে। ওই স্টল থেকে মাত্র পাঁচদিনে প্রায় ২৫ হাজার টাকার গয়না বিক্রি হয়েছে। ঘটনায় গোষ্ঠীর সদস্য তথা গহনা প্রস্তুতকারক শ্যামলী মণ্ডল উচ্ছ্বসিত। তিনি আশা করছেন, এবারের মেলায় ভালো বিক্রি হবে। লাভের অঙ্কও যথেষ্ট ভালো রয়েছে।
Advertisement
শ্যামলীদেবী বিষ্ণুপুর পঞ্চায়েতের বসোয়া গ্রামের বাসিন্দা। ২০১০ সাল থেকেই তিনি ধানের গয়না তৈরির কাজ করে চলেছেন। তিনি মূলত গোবিন্দভোগ ধান এবং মিনিকিট ধান দিয়েই গয়না তৈরি করেন। সেইসঙ্গে পুলি, বেলের কাঠের ব্যবহারও হয়ে থাকে। জেলা ছাপিয়ে ভিন রাজ্যেও তাঁর হাতে তৈরি ধানের গয়নার কদর ক্রমশ বাড়ছে। বছরের বিভিন্ন সময় দিল্লি, মুম্বই, চণ্ডীগড় সহ বিভিন্ন জায়গায় থেকে ব্যবসায়ীদের তরফে বরাত পেয়ে থাকেন। এছাড়াও রাজ্যের মধ্যে কলকাতা, শিলিগুড়ি সহ একাধিক জায়গা থেকেও বরাত পান। স্বামীর সাহায্য নিয়েই তিনি বছরভর বাড়িতে বসে সেই কাজ করেন। তবে শুধু বরাতের গহনা তৈরি করা নয়, তাঁর মূল লক্ষ্য মেলার জন্য গয়না তৈরি করা। সরকারিভাবে আয়োজিত বিভিন্ন মেলায় ধানের গয়নার পসরা সাজিয়ে বসেন।
এবার মেলা শুরুর দিন থেকেই বিক্রি ভালো হচ্ছে বলে তিনি জানিয়েছেন। শ্যামলীদেবী বলেন, এখনও পর্যন্ত প্রায় ২৫ হাজার টাকার গহনা বিক্রি হয়েছে। আরও বিক্রি হবে বলে আশা করছি। তাঁর স্টলে রয়েছে ধানের তৈরি গলার মালা সহ কানের দুলের সেট। এছাড়াও নানান শাড়ির সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি মালার সম্ভারও রয়েছে। সেইসঙ্গে কানের দুল, ঝুমকা, টপ সহ আরও বেশ কিছু গয়নার সম্ভারও রয়েছে। ১০ টাকা থেকে শুরু করে ২০০ টাকার মধ্যেই সেসব মিলছে। স্বামী গৌতম মণ্ডলের কাছ থেকে কাজ শিখে এখন তিনি স্বনির্ভর।