নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: শনিবার সিউড়ির প্রশাসনিক ভবন চত্বর থেকে ফের একটি বিষধর গোখরো সাপ উদ্ধার হল। জেলা পরিষদের মাঠ সংলগ্ন কোর্ট বাজারের একটি কাপড়ের দোকানের ভিতর সাপটি ঢুকে পড়ে। সেটি দেখতে পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন। এনিয়ে সকালে বাজারে হইচই শুরু হয়। খবর দেওয়া হয় সর্পপ্রেমী স্কুলশিক্ষক দীনবন্ধু বিশ্বাসকে। তিনি খবর পেয়ে গিয়ে সাপটিকে দোকানের ভিতর থেকে উদ্ধার করেন। বর্ষাকালে পাশের জেলা পরিষদের মাঠে সাপের ডিম থেকে বাচ্চা হয়েছিল বলে অনুমান করা হচ্ছে। সেখান থেকেই সাপটি বাজারে ঢুকে পড়েছে। এর আগেও প্রশাসনিক ভবন চত্বরে গোখরো সাপ উদ্ধার হয়েছে।



