সংবাদদাতা, বর্ধমান: বীরভূমের সিউড়ি থানা এলাকায় কার্বলিক অ্যাসিড খেয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম রাজকুমার দলুই(৩০)। শনিবার রাতে বাড়িতে তিনি কার্বলিক অ্যাসিড খান। তাঁকে সিউড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রবিবার রাতে তিনি মারা যান। নেশা করে তিনি কার্বলিক অ্যাসিড খেয়ে নেন বলে মৃতের দাদা সম্রাট দলুইয়ের দাবি।



