নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা সিউড়ি: জেলা পুলিসের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তৎপরতায় ভেস্তে গেল গোরু পাচারের চেষ্টা! বৃহস্পতিবার বিকালে সিউড়ি তিলপাড়া ব্যারেজ সংলগ্ন ১৪ নম্বর জাতীয় সড়কে গোরু বোঝাই একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়। রীতিমতো ধাওয়া করে গাড়িটি ধরা হয়। জেলা পুলিসের ডিএসপি ডিইবি স্বপনকুমার চক্রবর্তীর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে মোট ২৬টি গোরু ও একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের সিউড়ি থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে।
Advertisement
জানা গিয়েছে, রামপুরহাটের দিক থেকে গোরুবোঝাই গাড়িটি সিউড়ির দিকে যাচ্ছিল। বিষয়টি নজরে আসতেই এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্মীরা ওই গাড়ির পিছু ধাওয়া করে। তিলপাড়া ব্যারেজ সংলগ্ন বাঁশজোড় মোড় এলাকায় গাড়িটি আটকানো হয়। পুলিস দেখেই কয়েকজন গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। তবে পাঁচজনকে আটক করা হয়। জানা গিয়েছে, ছোট মালবাহী গাড়িতে বাঙ্ক করে ২৬টি গোরু নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের কাছে বৈধ কোনও কাগজপত্র ছিল না।
প্রসঙ্গত, ঝাড়খণ্ড থেকে বিভিন্ন রাস্তা দিয়ে বীরভূমে ঢোকার মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে গোরু পাচার করা হয়। জেলা পুলিস ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ গোরু পাচার বন্ধে অভিযান শুরু করেছে। মাসখানেক আগে সিউড়ি মিনিস্টিল সংলগ্ন এলাকা থেকে গোরু বোঝাই গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছিল। তারপরও গোরু পাচার চলছেই। জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক ডিএসপি ডিইবি বলেন, বৈধ কোনও নথি ছিল না। গোরুগুলি উদ্ধার করা হয়েছে। গাড়ি বাজেয়াপ্ত ও পাঁচজনকে আটক করা হয়েছে।