Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপিতে যোগদান করলেন সুস্মিতা দেব, সুখেন্দুশেখর, প্রকাশচিকরা

আজ, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন সুস্মিতা দেব, প্রকাশচিক বরাইক এবং সুখেন্দুশেখর রায়।

বিজেপিতে যোগদান করলেন সুস্মিতা দেব, সুখেন্দুশেখর, প্রকাশচিকরা
  • ৯ জুলাই, ২০২৬ ১৯:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন সুস্মিতা দেব, প্রকাশচিক বরাইক এবং সুখেন্দুশেখর রায়। এদিন তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সুখেন্দুশেখর রায় বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পরই দলীয় নেতৃত্ব সম্পর্কে ক্ষোভপ্রকাশ করে ছেড়েছিলেন রাজ্যসভার সাংসদ পদ। তাঁর পাশাপাশি দল ছেড়ে ছিলেন সাংসদ সুস্মিতা দেব, প্রকাশচিক বরাইকরাও। আজ বিকেলে তিনজনকেই দেখা যায় সল্টলেকে বিজেপি কার্যালয়ের সামনে। এরপরই সাংবাদিক বৈঠক করে শমীকবাবু জানান, তাঁরা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গোটা দেশ এবং রাজ্য যে গতিতে এগোচ্ছে তাতে শামিল হতে চেয়েই তাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। কিন্তু যারা দুর্নীতিতে জড়িত, চাকরি বিক্রি করেছে, যারা মানুষকে লুট করেছে তাঁদের জন্য বিজেপির দরজা বন্ধ। 

Advertisement

এদিন যোগদানের পর সুখেন্দুশেখর জানান, আরজিকর আন্দোলনের সময় প্রচুর মানুষ রাস্তায় নেমেছিলেন। তখনই ঘাসফুল শিবিরের বুঝে যাওয়া উচিত ছিল যে বিপদ আসন্ন। বাম আমল দেখেছি, কংগ্রেস আমলও দেখেছি। এবার বিজেপিকে একটা সুযোগ দেওয়া উচিত। অসমের বিজেপি সরকারের আমলে সে রাজ্যে উন্নয়নের প্রসঙ্গ তুলে সুস্মিতা দেব বলেন, বিজেপিকে এবং শুভেন্দুবাবুর সরকারকে ২ বছর সময় দিলেই সকলে উন্নয়ন দেখতে পাবেন। অন্যদিকে, রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, বিজেপি যোগদানকারী এই ৩ জনকেই গেরুয়া শিবির রাজ্যসভার টিকিট দিতে পারে। তাহলে কী তাঁদের ছেড়ে আসা আসনেই এবার ভোটে লড়বেন এই ৩ প্রাক্তন সাংসদ? যদিও দলে যোগদানের পরেও এই বিষয়ে স্পিকটি নট সকলেই। এমনকী এই প্রশ্নের উত্তর দেননি খোদ শমীকবাবুও। 

Advertisement
সম্পর্কিত সংবাদ