Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়ির রাস্তায় এখনও তোরণ

সিউড়ির রাস্তায় এখনও তোরণ
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: কালীপুজোর পর এক পক্ষকাল পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও সিউড়ি শহরের প্রধান রাস্তায় একাধিক বিজ্ঞাপনী সংস্থার তোরণ দাঁড়িয়ে রয়েছে। বিভিন্ন ব্যবসায়িক সংস্থার তোরণের পাশাপাশি বাসস্ট্যান্ডে শাসকদলের দুর্গাপুজোর শুভেচ্ছাবার্তার তোরণটিও রয়েছে। এসব তোরণ না খোলায় রাস্তা সংকীর্ণ হয়ে পড়ছে। ছোট-বড় যান চলাচলে সমস্যা দেখা দিচ্ছে। সিউড়ি বাসস্ট্যান্ড থেকে একদিকে দুবরাজপুরের ও অপরদিকে বোলপুরের রাস্তা গিয়েছে। এই তিন রাস্তার মোড়ের কাছে শাসকদলের তোরণ সহ আরও তোরণ রয়েছে। ফলে ওই এলাকা দিয়ে যান চলাচলে দুর্ঘটনার ঝুঁকি থাকছে। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গা ও কালীপুজোর সময় বিভিন্ন ব্যবসায়িক সংস্থা নিজেদের প্রচারের স্বার্থে তোরণ লাগায়। কিন্তু সেসব উৎসব অনেকদিন আগে পেরিয়ে গিয়েছে।  তবু তোরণ খোলার বিষয়ে কারও হেলদোল নেই।
Advertisement
সিউড়ি প্রশাসনিক ভবন থেকে কিছু দূরে পেট্রল পাম্প লাগোয়া এলাকাতেই দু’তিনটি বেসরকারি সংস্থার তোরণ রয়েছে। 
সম্পর্কিত সংবাদ