Bartaman Logo
১০ জুন, ২০২৬

নির্বাচনের আগে খয়রাতির প্রতিশ্রুতি, জনস্বার্থ মামলা শুনবে সুপ্রিম কোর্ট

নির্বাচনের আগে ভোটারদের মন জয়ে ঢালাও খয়রাতির প্রতিশ্রুতি। প্রায় সমস্ত রাজনৈতিক দলের জন্যই এই ছক অতিচেনা। বৃহস্পতিবার এবিষয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা শুনতে রাজি হল সুপ্রিম কোর্ট।

নির্বাচনের আগে খয়রাতির প্রতিশ্রুতি, জনস্বার্থ মামলা শুনবে সুপ্রিম কোর্ট
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: নির্বাচনের আগে ভোটারদের মন জয়ে ঢালাও খয়রাতির প্রতিশ্রুতি। প্রায় সমস্ত রাজনৈতিক দলের জন্যই এই ছক অতিচেনা। বৃহস্পতিবার এবিষয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা শুনতে রাজি হল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানায়, মার্চ মাসে মামলার শুনানি হবে।

Advertisement

এদিন আবেদনকারী আইনজীবী অশ্বিনী উপাধ্যায় জানান, আগেই এবিষয়ে জনস্বার্থ মামলা করা হয়েছিল। ভোটের আগে যুক্তিহীন খয়রাতির প্রতিশ্রুতি দেয় বিভিন্ন রাজনৈতিক দল। এক্ষেত্রে সংশ্লিষ্ট দলের রেজিস্ট্রেশন বাতিলের পাশাপাশি নির্বাচনি প্রতীক প্রত্যাহারের আরজি জানানো হয়েছিল। ২০২২ সালে এবিষয়ে কেন্দ্র, নির্বাচন কমিশনের জবাব তলব করেছিল সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতির বেঞ্চ। দেওয়া হয়েছিল নোটিসও। অশ্বিনী বলেন, ‘ভোটের সময় সূর্য আর চাঁদ দেওয়া ব্যতীত যাবতীয় প্রতিশ্রুতি দিয়ে থাকে রাজনৈতিক দলগুলি। এই অভ্যাসের কারণে দুর্নীতি শুরু হয়। ক্ষমতায় থাকার জন্য রাজকোষের উপর চাপ তৈরি করে ভোটারদের যেন ঘুষ দেওয়া হচ্ছে। এটা বন্ধ করা উচিত। তাহলে গণতন্ত্রের নীতি ও আদর্শকে বাঁচানো সম্ভব হবে।’ আবেদনকারী আরও জানান, বহু ক্ষেত্রে সরকারি তহবিলের টাকা খরচ করে জিনিসপত্র ও পরিষেবা দেওয়া হয়। এই প্রক্রিয়া সংবিধানের ১৪ নম্বর ধারা সহ একাধিক ধারা লঙ্ঘন করে। উত্তরে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। মার্চে শুনানির তালিকায় এই মামলাটিকে যুক্ত করা হল।’

Advertisement
সম্পর্কিত সংবাদ