Bartaman Logo
১০ জুন, ২০২৬

পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকফ সম্পত্তিতে বদল ঘটানো যাবে না, কেন্দ্রকে জানাল সুপ্রিম কোর্ট

পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকফ সম্পত্তিতে বদল ঘটানো যাবে না, কেন্দ্রকে জানাল সুপ্রিম কোর্ট
  • ১৭ এপ্রিল, ২০২৫ ১৬:০৪
Prefer us on Google

নয়াদিল্লি: ওয়াকফ আইন মুসলিমদের স্বার্থবিরোধী বলে অভিযোগ তুলে দেশজুড়ে আন্দোলন চলছে। সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলিও এই আন্দোলনে শামিল হয়েছে। এরই মধ্যে এই আইনের বিপক্ষে আদালতে একাধিক মামলা জমা পড়ে। বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি।

Advertisement

এদিন ওয়াকফ মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের তরফে জানানো হয়, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ওয়াকফ সম্পত্তিতে বদল ঘটানো যাবে না। একইসঙ্গে, আপাতত পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ওয়াকফ বোর্ড বা পর্ষদেও কোনও নিয়োগ করা যাবে না বলে জানিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। মামলার পরবর্তী শুনানি রয়েছে ৫ মে।

এদিন কেন্দ্রের তরফে বক্তব্য রাখতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রথম সওয়াল করেছেন। তিনি সংক্ষিপ্ত জবাব দেওয়ার জন্য সময় চান। তার ভিত্তিতে কেন্দ্রকে এক সপ্তাহ সময় দিয়েছে শীর্ষ আদালত।

Advertisement
সম্পর্কিত সংবাদ