Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬

দু’সপ্তাহের মধ্যে ১৭ উপাচার্য নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের

আগামী দু’ সপ্তাহের মধ্যে বাকি থাকা ১৭ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বুধবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চে ছিল শুনানি।

দু’সপ্তাহের মধ্যে ১৭ উপাচার্য নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী দু’ সপ্তাহের মধ্যে বাকি থাকা ১৭ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বুধবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চে ছিল শুনানি। রা঩জ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ ইস্যুতে দীর্ঘদিন ধরে মামলা চলছে। মুখ্যমন্ত্রী এবং আচার্য তথা রাজ্যপালের মতো মতের মিল না হওয়াতেই স্থায়ী উপাচার্য নিয়োগ সমস্যা মিটছে না। তবে সুপ্রিম কোর্টের গড়ে দেওয়া ‘সার্চ অ্যান্ড সিলেকশন কমিটি’র মধ্যস্থতার পর পরিস্থিতি অনেকটাই বদলেছে। কিন্তু গত ৮ জানুয়ারির মধ্যে যাবতীয় নিয়োগ সম্পূর্ণ হয়ে যাবে বলে আচার্যর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে জানানো হয়েছিল। কিন্তু এখনও তা হয়নি। 

Advertisement

তাই এদিন মামলাটি শুনানির জন্য তালিকাভূক্ত হলেও সময়াভাবে তা হচ্ছিল না। তারই মধ্যে রাজ্য সরকারের আইনজীবী জয়দীপ গুপ্ত বিষয়টি উল্লেখ করেন। আদালত দু’ সপ্তাহ শুনানি পিছিয়ে দেয়। একইসঙ্গে আদালতে উপস্থিত আচার্যর আইনজীবীর কাছে বর্তমান পরিস্থিতি জানতে চান। সেই মতো আচার্যর আইনজীবী জয়দীপ মজুমদার জানান, মোট ৩৬টি রাজ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ হবে। এর মধ্যে ১৯টি হয়ে গিয়েছে। ১৭টি বাকি আছে। শীঘ্রই তা হয়ে যাবে। যা শুনেই বিচারপতি সূর্য কান্ত বলেন, এই দু সপ্তাহের মধ্যেই নিয়োগ সম্পূর্ণ করে নিন। তা না হলে আদালত হস্তক্ষেপ করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ