নয়াদিল্লি: সিবিএসই তিন ভাষা নীতির বাস্তবায়নে অন্তবর্তী স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি ভি মোহনার বেঞ্চের পর্যবেক্ষণ, ‘অন্তবর্তী সুরক্ষার কোনো প্রশ্নই ওঠে না।’ মামলার পরবর্তী শুনানি ১৪ জুলাই। ১ জুলাই থেকে নবম শ্রেণির জন্য তিন ভাষা নীতি চালুর কথা জানিয়েছে সিবিএসই। এবিষয়ে সার্কুলার প্রকাশ হয়েছে। সেই অনুযায়ী, দু’টি ভারতীয় ভাষা সহ তিনটি ভাষা পড়তে হবে।



