Bartaman Logo
১০ জুন, ২০২৬

সরকারি পদ গ্রহণ করব না, ফের জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

বিচারপতি হিসেবে অবসর নেওয়ার পরই সরকারি পদ নেওয়া বা রাজনীতিতে যোগ দেওয়া উচিত কি না, তা নিয়ে বিতর্কের অন্ত নেই। মহারাষ্ট্রে এক অনুষ্ঠানে গিয়ে আবারও সেই প্রসঙ্গ টেনে আনলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই।

সরকারি পদ গ্রহণ করব না, ফের জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অমরাবতী: বিচারপতি হিসেবে অবসর নেওয়ার পরই সরকারি পদ নেওয়া বা রাজনীতিতে যোগ দেওয়া উচিত কি না, তা নিয়ে বিতর্কের অন্ত নেই। মহারাষ্ট্রে এক অনুষ্ঠানে গিয়ে আবারও সেই প্রসঙ্গ টেনে আনলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই। শনিবার ওই অনুষ্ঠানে তিনি বলেন, অবসর নেওয়ার পর তিনি কোনওমতেই সরকারি পদ গ্রহণ করবেন না। তার বদলে গ্রামের বাড়িতে বেশি সময় কাটাবেন তিনি। সেখানে সাধারণ মানুষকে আইনি পরামর্শ দেওয়া বা কোনও সমস্যায় মধ্যস্থতার কাজ করবেন তিনি। উল্লেখ্য, চলতি বছরের ২৩ নভেম্বর প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন গাভাই।

Advertisement

এদিন মহারাষ্ট্রের অমরাবতী জেলা ও দায়রা আদালতের ই-লাইব্রেরির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধান বিচারপতি। সেখানে তিনি বলেন, ‘আমি এর আগেও একাধিকবার বলেছি যে, ২৪ নভেম্বরের পর কোনও সরকারি পদ গ্রহণ করব না। তার বদলে আইনি পরমার্শ দেওয়ার কাজ করব। শুক্রবার প্রধান বিচারপতি অমরাবতীতে তাঁদের আদি বাসস্থান  দারাপুর গ্রামে যান। সেখানে তিনি তাঁর বাবা তথা প্রাক্তন রাজ্যপাল আর এস গাভাইয়ের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান। প্রধান বিচারপতির সঙ্গে তাঁর পরিবারের সদস্যরাও ছিলেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ