Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

রেবিস আক্রান্ত ও বিপজ্জনক পথকুকুর মেরে ফেলার অনুমতি সুপ্রিম কোর্টের

স্কুল, কলেজ, হাসপাতাল কিংবা রেলস্টেশনের মতো জনবহুল এলাকা থেকে পথকুকুর সরানোর বিষয়ে আগের অবস্থানেই অনড় থাকল সুপ্রিম কোর্ট।

রেবিস আক্রান্ত ও বিপজ্জনক পথকুকুর মেরে ফেলার অনুমতি সুপ্রিম কোর্টের
  • ১৯ মে, ২০২৬ ১৩:০৫
Prefer us on Google

নয়াদিল্লি, ১৯ মে: স্কুল, কলেজ, হাসপাতাল কিংবা রেলস্টেশনের মতো জনবহুল এলাকা থেকে পথকুকুর সরানোর বিষয়ে আগের অবস্থানেই অনড় থাকল সুপ্রিম কোর্ট। পথকুকুরপ্রেমী ও বিভিন্ন এনজিওর করা পুনর্বিবেচনার আবেদন মঙ্গলবার খারিজ করে দিল শীর্ষ আদালত।

Advertisement

এর আগে ২০২৫ সালের নভেম্বরে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, জনবহুল লাকা থেকে টিকাকরণ ও বন্ধ্যাকরণের জন্য পথকুকুরদের সরিয়ে নেওয়া হলে, পরে আর তাদের সেই একই জায়গায় ফিরিয়ে আনা যাবে না। সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছিল আদালতে। তবে মঙ্গলবার বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা ও বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, কুকুরের কামড় ও জননিরাপত্তার মতো বিষয়কে হালকাভাবে নেওয়া যায় না। তাই আগের নির্দেশে কোনও পরিবর্তন আনার প্রশ্নই নেই।

এদিন শীর্ষ আদালত জানায়, 'রাজ্য সরকার কোনোভাবেই নিরব দর্শকের ভূমিকা নিতে পারে না। পথকুকুরের আক্রমণে বহু শিশু ও প্রবীণ আহত হয়েছেন। এমনকি ছাড় পাননি বিদেশি পর্যটকরাও। তাঁদেরকেও অক্রমণের মুখে পড়তে হয়েছে। তাই মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই প্রশাসনকে পদক্ষেপ গ্রহণ করতে হবে'।

আদালতের নির্দেশ, শুধু কুকুর সরানোই নয়, পাশাপাশি পশু চিকিৎসা পরিষেবা বাড়ানো, আশ্রয়কেন্দ্র উন্নত করা, কর্মীদের প্রশিক্ষণ এবং ব্যাপক টিকাকরণ কর্মসূচিও চালাতে হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলির মধ্যে সমন্বয় রেখে এই কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ