Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

ইব্রাহিমের পাশে

ইন্ডাস্ট্রিতে পা দিয়েই সমালোচনার মুখে পড়েছেন ইব্রাহিম আলি খান। যদিও বলিউড পরিচালকরা তাঁর পাশে দাঁড়ালেন।

ইব্রাহিমের পাশে
  • ১৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইন্ডাস্ট্রিতে পা দিয়েই সমালোচনার মুখে পড়েছেন ইব্রাহিম আলি খান। যদিও বলিউড পরিচালকরা তাঁর পাশে দাঁড়ালেন। সদ্য মুক্তি পেয়েছে খুশি কাপুর ও ইব্রাহিম অভিনীত ‘নাদানিয়া’। করণ জোহর প্রযোজিত এই ছবির হাত ধরেই ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেছেন সইফ পুত্র। শুরু থেকে এই ছবি ঘিরে উৎসাহ ছিল দর্শকমহলে। যদিও মুক্তির পর থেকেই নানাভাবে সমালোচিত হচ্ছে ছবিটি। তারকা সন্তান হওয়া সত্ত্বেও খুশি বা ইব্রাহিমের অভিনয়ের তেমন ধার নেই, এমন কটাক্ষ ভেসে এসেছে। সদ্য পাকিস্তানের এক চিত্র সমালোচকও কটাক্ষ করেন ইব্রাহিমকে। তার জবাবও দিয়েছিলেন ইব্রাহিম। এই সমালোচনার আবহে সইফ পুত্রের সমর্থনে সুর চড়ালেন বলিউডের নামজাদা পরিচালকরা। ছবির প্রযোজক করণ জোহর একটি অনুষ্ঠানে বলেছেন, ‘একজন লিখেছেন, আমি ছবিটিকে লাথি মেরে সরাতে চাই। এটা কী ধরনের ভাষা? ইন্ডাস্ট্রি, ট্রোল, ব্যঙ্গ, সমাজমাধ্যমে কটূক্তি— কিছু নিয়েই আমার সমস্যা নেই। মানুষের মতামত আমি মাথা পেতে গ্রহণ করব। তবে সমালোচনায় এই ধরনের ভাষার প্রয়োগ হলে তো মুশকিল। এই ভাষা সিনেমার প্রতিচ্ছবি হতে পারে না। এটা যিনি লিখছেন, তাঁর প্রতিচ্ছবি। আপনারা যাঁদের আক্রমণ করছেন, তাঁরা কারও ছেলে বা মেয়ে।’ পাশাপাশি পরিচালক হংসল মেহেতা বলেন, ‘এই ধরনের সমালোচনা তরুণ অভিনেতাদের জন্য বেদনাদায়ক।’ পরিচালক বিক্রম ভাট প্রশ্ন তুলেছেন, ‘প্রথম ছবিতেই কি সকলে সেরা হতে পারেন?’ এর আগে ইব্রাহিম ও খুশির পাশে দাঁড়িয়েছিলেন অভিনেতা সোনু সুদও। তাঁর মতে, সমালোচনা হতেই পারে। তা ব্যক্তি আক্রমণ না হওয়াই কাম্য।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ