Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

মণ্ডপ, বিসর্জন ঘাটের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ সুপার

নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে নির্মীয়মাণ মণ্ডপ ও বিসর্জন ঘাট পরিদর্শন করলেন বসিরহাটের পুলিশ সুপার অলকনন্দা ভাওয়াল।

মণ্ডপ, বিসর্জন ঘাটের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ সুপার
  • ১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে নির্মীয়মাণ মণ্ডপ ও বিসর্জন ঘাট পরিদর্শন করলেন বসিরহাটের পুলিশ সুপার অলকনন্দা ভাওয়াল। বুধবার বসিরহাটের হাসনাবাদ ও টাকি এলাকায় পুজো মণ্ডপগুলি ঘুরে দেখেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন হাসনাবাদের এসডিপিও, হাসনাবাদ থানার আইসি ও টাকি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার উমা মণ্ডল সহ একাধিক পুলিশ অফিসার।

Advertisement

পুজো মণ্ডপটি নির্দিষ্ট নিরাপত্তা বিধি মেনে তৈরি হচ্ছে কি না, দর্শনার্থীদের প্রবেশ ও বেরনোর পথ পর্যাপ্ত ও নিরাপদ রয়েছে কি না, তা খতিয়ে দেখেন তিনি। মণ্ডপ কর্তৃপক্ষগুলিকে একাধিক বিষয়ে সতর্ক করা হয়। মণ্ডপের বাইরে গাড়ি পার্কিংয়ের জন্য পৃথক জায়গা নির্দিষ্ট করা, মণ্ডপের ভিতরে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা এবং সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক রাখার কথাও বলা হয়। শুধু পুজো মণ্ডপ নয়, ভারত-বাংলাদেশ সীমান্তে বিসর্জনকে কেন্দ্র করেও প্রস্তুতি খতিয়ে দেখছে পুলিশ। বসিরহাট ও টাকি এলাকার ইছামতী নদীর একাধিক বিসর্জন ঘাট পরিদর্শন করেন পুলিশ অফিসাররা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ