Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

বেসরকারি ব্লাড সেন্টারকেও রক্তদান শিবির করার নির্দেশ

প্রাইভেট হাসপাতালগুলির সঙ্গে যুক্ত ব্লাড সেন্টারগুলির বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ, সাধারণ রক্তের গ্রুপের রোগীদের রক্তের প্রয়োজন হলেও বহু ক্ষেত্রেই তারা তা দিতে পারে না।

বেসরকারি ব্লাড সেন্টারকেও রক্তদান শিবির করার নির্দেশ
  • ১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাইভেট হাসপাতালগুলির সঙ্গে যুক্ত ব্লাড সেন্টারগুলির বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ, সাধারণ রক্তের গ্রুপের রোগীদের রক্তের প্রয়োজন হলেও বহু ক্ষেত্রেই তারা তা দিতে পারে না। রোগীর বিপদের সময়ও পরিজনদের বিভিন্ন গ্রুপের রক্তের খোঁজে চড়কিপাক খেতে হয়। আরও গুরুতর অভিযোগ ওঠে যে, ব্লাড সেন্টার হওয়া সত্ত্বেও তারা রক্তদান শিবিরের আয়োজন করে না। আর করলেও সেই সংখ্যা খুবই কম। এই পরিস্থিতি বদলাতে এবার সচেষ্ট হলো স্বাস্থ্য দপ্তর। বুধবার এক নির্দেশিকা জারি করে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে যুক্ত ব্লাড ব্যাংকগুলিকে সতর্কবার্তা দিল স্বাস্থ্য দপ্তর। জানিয়ে দিল, হাসপাতালগুলির নিজস্ব ব্লাড ব্যাংক থেকে বিরল গ্রুপের রক্ত ছাড়া অন্য রক্ত পেতে যেন কোনো অসুবিধা না হয়। নিয়মিত স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজনের করা কথাও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে ওই নির্দেশে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ