Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

হাইকোর্টের ছাদে নামাজ পড়া হয়? জানতে চাইল বেঞ্চ

কলকাতা হাইকোর্টে দুর্গাপুজো করার অনুমতি চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় অসন্তোষ প্রকাশ করেছিল প্রধান বিচারপতির বেঞ্চ।

হাইকোর্টের ছাদে নামাজ পড়া হয়? জানতে চাইল বেঞ্চ
  • ১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা হাইকোর্টে দুর্গাপুজো করার অনুমতি চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় অসন্তোষ প্রকাশ করেছিল প্রধান বিচারপতির বেঞ্চ। জনস্বার্থ মামলার আবেদন নিয়ে প্রশ্ন  তুলে তা নাকচ করে দিয়েছিল প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ। যদিও বুধবার শুনানিতে মামলাকারী আইনজীবী সঞ্জয় ঘোষ প্রশ্ন তোলেন, ভারতের সংবিধান অনুযায়ী ধর্মীয় নিরপেক্ষতা বজায় রেখে সকল ধর্মের মানুষের ধর্মচারণের সমান অধিকার দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টে সেই নিরপেক্ষতা বজায় থাকছে না। কারণ, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে প্রতি শুক্রবার কলকাতা হাইকোর্টের ছাদে প্রার্থনা করার অনুমতি দেওয়া হয়েছে। এই বক্তব্যের প্রেক্ষিতে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের বেঞ্চ প্রশ্ন তোলে,  ‘হাইকোর্টের ছাদে নামাজের অনুমোদন আছে? ওখানে কি কোনো ধর্মীয় সম্প্রদায় প্রার্থনা করেন? হাইকোর্ট রেজিস্ট্রারকে সরেজমিনে পরিদর্শন করে রিপোর্ট জমা করতে হবে।’ আগামী ১২ অক্টোবরের মধ্যে রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছে বেঞ্চ।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ