Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রধান শিক্ষিকাদের নিয়ে বৈঠক করলেন পুলিস সুপার

বাল্যবিবাহ রোখা, ছাত্রীদের নিরাপত্তা, ড্রপ আউট বন্ধ সহ ছাত্রীদের মানসিক স্বাস্থ্য সর্ম্পকে সচেতন করতে স্কুলে স্কুলে বিভিন্ন কর্মসূচি নিয়েছে হাওড়া গ্রামীণ জেলা পুলিস।

প্রধান শিক্ষিকাদের নিয়ে বৈঠক করলেন পুলিস সুপার
  • ২২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বাল্যবিবাহ রোখা, ছাত্রীদের নিরাপত্তা, ড্রপ আউট বন্ধ সহ ছাত্রীদের মানসিক স্বাস্থ্য সর্ম্পকে সচেতন করতে স্কুলে স্কুলে বিভিন্ন কর্মসূচি নিয়েছে হাওড়া গ্রামীণ জেলা পুলিস। এবার এই বিষয়ে এক অভিনব উদ্যোগ নিল তারা। এদিন জেলার ৪০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাদের নিয়ে একটি সমন্বয় বৈঠক করলেন হাওড়া গ্রামীণ জেলা পুলিস সুপার সুবিমল পাল। বিভিন্ন প্রলোভনে পা দিয়ে বা ভুল বুঝে নাবালিকারা যাতে বাড়ি না ছাড়ে, বাল্যবিবাহের আগাম শনাক্তকরণ ও প্রতিরোধ, ছাত্রীদের নিরাপত্তা, ড্রপ আউট ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সেখানে আলোচনা করা হয়। পুলিস সুপার সুবিমল পাল জানান, ছাত্রীদের সামনে আসা বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান খোঁজাই ছিল এই সভার উদ্দ্যেশ্য। প্রধান শিক্ষিকারা তাঁদের সমস্যার কথা বলেছেন। আর আমরা কী করতে পারি, সেটাও ওঁদের বলেছি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ