Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সুপারহিরোর নায়িকা সামান্থা

রাজ ও ডিকে পরিচালিত পরবর্তী ছবিতে অভিনয় করছেন সলমন খান। এ খবর আগেই জানা গিয়েছিল। একজন অবসন্ন, বয়স্ক সুপারহিরোর চরিত্রে দেখা যাবে সলমনকে

সুপারহিরোর নায়িকা সামান্থা
  • ১০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রাজ ও ডিকে পরিচালিত পরবর্তী ছবিতে অভিনয় করছেন সলমন খান। এ খবর আগেই জানা গিয়েছিল। একজন অবসন্ন, বয়স্ক সুপারহিরোর চরিত্রে দেখা যাবে সলমনকে। এবার সামনে এল এই ছবিতে সলমনের নায়িকার নাম। জানা গিয়েছে, সামান্থা রুথ প্রভুর সঙ্গে এই ছবিতে জুটি বাঁধবেন সলমন। ইতিমধ্যে অভিনেত্রী ছবির জন্য চুক্তিবদ্ধও হয়েছেন। শীঘ্রই শ্যুটিং শুরু হওয়ার কথা। কমেডির পাশাপাশি অ্যাকশন রাজ ও ডিকের ছবির মূল উপজীব্য। সলমন এই ধারায় কেমন পারফর্ম করেন তা দেখার অপেক্ষায় অনুরাগীরা। তবে সামান্থা যে পরিচালকজুটির পরের ছবিতে কাজ করবেন, তা নিয়ে চর্চা চলছিল। তাতেই একপ্রকার সিলমোহর পড়ল। ‘ফ্যামিলি ম্যান’ সিরিজে সামান্থার অভিনয় নজর কেড়েছিল। নতুন গল্পেও তিনি তাক লাগাবেন, অনুমান অনুরাগীদের। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ছবির শ্যুটিং শুরু হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ