Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

সুপার টাইফুন ফুং-উং’য়ের দাপটে মৃত ২, বিধ্বস্ত  ফিলিপিন্স

টাইফুনের দাপটে বিধ্বস্ত ফিলিপিন্স দ্বীপপুঞ্জ। কিছুদিন আগেই টাইফুন কালমেগির দাপটে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল ফিলিপিন্স।

সুপার টাইফুন ফুং-উং’য়ের দাপটে মৃত ২, বিধ্বস্ত  ফিলিপিন্স
  • ১০ নভেম্বর, ২০২৫ ১৪:১১
Prefer us on Google

ম্যানিলা, ১০ নভেম্বর: টাইফুনের দাপটে বিধ্বস্ত ফিলিপিন্স দ্বীপপুঞ্জ। কিছুদিন আগেই টাইফুন কালমেগির দাপটে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল ফিলিপিন্স। ভেঙে ঘরে গিয়েছে বহু ঘর বাড়ি। মৃত্যু হয়েছে কমপক্ষে ২২৪ জনের। সেই ক্ষত শুকোতে না শুকোতেই ফের একটি টাইফুনের ধাক্কায় বেসামাল প্রশান্ত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রটি। গতকাল, রবিবার ফিলিপিন্সের সবচেয়ে জনপ্রিয় দ্বীপ লুজোনে আছড়ে পড়ে সুপার টাইফুন ফুং-উং। ঘণ্টায় যার গতি ছিল প্রায় ১৮৫ কিমি। সর্বোচ্চ ২৩০ কিমি প্রতি ঘণ্টা।

Advertisement

এটি চলতি বছরের ২১তম টাইফুন যা ফিলিপিন্সে আছড়ে পড়ল। ফুং-উং-এর জেরে ফিলিপিন্সে মৃত্যু হয়েছে দু’জনের। সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিলে প্রশাসন। প্রায় দশ লক্ষ বাসিন্দাকে নিরাপদে সরানো হয়েছে। প্রবল ঝড়ের সঙ্গে ছিল বৃষ্টির দাপট। গতকাল, রবিবার রাত আট থেকে ১১টার মধ্যে স্থলভাগে আছড়ে পড়ে সুপার টাইফুনটি। পরিস্থিতির কথা মাথাতে রেখে লুজোন দ্বীপের সব স্কুল ও সরকারি অফিসে আজ, সোমবার ছুটি ঘোষণা করা হয়েছে। ম্যানিলা বিমানবন্দরেও প্রায় ৩০০ উড়ান বাতিল করা হয়েছে। আপাতত কিছুটা শক্তি হারিয়ে সুপার টাইফুন ফুং-উং তাইওয়ানের দিকে এগিয়ে যাচ্ছে। 

 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ