Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

বৃহস্পতিবার শুরু সুপার সিক্স

ঘরোয়া লিগের ডার্বির ২৪ ঘণ্টার মধ্যে সুপার সিক্সের সূচি ঘোষণা করল আইএফএ। গ্রুপ ‘এ’-র তিনটি দল যথাক্রমে ইস্ট বেঙ্গল, ভবানীপুর ও মোহন বাগান

বৃহস্পতিবার শুরু সুপার সিক্স
  • ৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগের ডার্বির ২৪ ঘণ্টার মধ্যে সুপার সিক্সের সূচি ঘোষণা করল আইএফএ। গ্রুপ ‘এ’-র তিনটি দল যথাক্রমে ইস্ট বেঙ্গল, ভবানীপুর ও মোহন বাগান। পক্ষান্তরে গ্রুপ ‘বি’ থেকে সেরা ছয়ে জায়গা পেয়েছে কোল ইন্ডিয়া, মহমেডান স্পোর্টিং ও ইউনাইটেড স্পোর্টস। দু’টি গ্রুপের দল একে অন্যের প্রতিদ্বন্দ্বিতা সামলাবে।

Advertisement

সূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টসের মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল। একইদিনে মোহন বাগান মাঠে  সবুজ-মেরুন ব্রিগেডের প্রতিপক্ষ কোল ইন্ডিয়া। পরদিন নৈহাটিতে ভবানীপুরের বিরুদ্ধে নামবে মহমেডান স্পোর্টিং। এরপর ১৩ সেপ্টেম্বর কিয়ানদের প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস। ১৪ সেপ্টেম্বর বারাসতে ইস্ট বেঙ্গল বনাম মহমেডান স্পোর্টিংয়ের মিনি ডার্বি। অনেকেরই ধারণা, শেষ ম্যাচে চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হতে পারে। সেক্ষেত্রে ১৭ সেপ্টেম্বর মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে বারাসতে খেলবে সবুজ-মেরুন ব্রিগেড। ১৯ সেপ্টেম্বর ঘরের মাঠে ইস্ট বেঙ্গলের সামনে কোল ইন্ডিয়া। ঘরোয়া লিগের নিয়ম অনুযায়ী, গ্রুপ লিগের কোনও পয়েন্ট সুপার সিক্সে ধরা হবে না। তাই প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। পয়েন্ট সমান হলে গোল পার্থক্যে চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ