Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

এতটুকু কমেনি বিরাটের রানের খিদে: ফ্লাওয়ার

আরসিবি’র অধিনায়ক রজত পাতিদার। গত মরশুমে তাঁর নেতৃত্বেই প্রথমবার আইপিএল জয়ের স্বাদ পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে বাগিচা শহরের ফ্র্যাঞ্চাইজিটির আসল কান্ডারি বিরাট কোহলি।

এতটুকু কমেনি বিরাটের রানের খিদে: ফ্লাওয়ার
  • ২৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: আরসিবি’র অধিনায়ক রজত পাতিদার। গত মরশুমে তাঁর নেতৃত্বেই প্রথমবার আইপিএল জয়ের স্বাদ পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে বাগিচা শহরের ফ্র্যাঞ্চাইজিটির আসল কান্ডারি বিরাট কোহলি। শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেতাবরক্ষার অভিযান শুরু করার আগে দলের সেরা তারকার প্রশংসায় পঞ্চমুখ কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। ভিকে প্রসঙ্গে তিনি বলেন, ‘ওর রানের খিদে এখনও এতটুকু কমেনি। দারুণ ছন্দে রয়েছে বিরাট। ফিটনেসেও যে কোনও তরুণকে টেক্কা দিতে পারে। এবারও দলের ব্যাটিংয়ের প্রধান ভরসা বিরাট। শুধু তাই নয়, ওর অভিজ্ঞতা দলের প্রধান সম্পদ। আর সেটা আমরা কাজে লাগাতে চাই।’

Advertisement

চোট সারিয়ে বৃহস্পতিবারই বেঙ্গালুরুর ক্যাম্পে যোগ দিয়েছেন জস হ্যাজলউড। শুক্রবার অনুশীলনেও যোগ দিয়েছেন অজি পেসার। তবে প্রথম কয়েকটি ম্যাচে তাঁর খেলা অনিশ্চিত। এই প্রসঙ্গে ফ্লাওয়ার বলেন, ‘ওকে দেখে অনেকটা সুস্থ লাগছে। মনে হচ্ছে, বয়সটা কমে গিয়েছে। আপাতত দলের সঙ্গে অনুশীলন করবে। হ্যাজলউডের উপর কড়া নজর রাখবে দলের ডাক্তার ও ফিজিওরা। যত দ্রুত সম্ভব ওকে ম্যাচ ফিট করে তোলাই লক্ষ্য আমাদের।’ এদিকে, আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে জোর বিতর্ক চলছে। দুই দলে বিভক্ত হয়ে গিয়েছেন প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা। রোহিত শর্মা, শুমভান গিলরা এই নিয়মের বিরোধিতা করেছেন। তবে সমর্থন জানিয়েছেন ফ্লাওয়ার। তিনি বলেন, এই নিয়ম কোচেদের সমস্যার সমাধান করেছে। তাঁর মন্তব্য, ‘ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম চালু হওয়াটা কোচদের কাজ সহজ করেছে। প্রথম একাদশে ব্যাটিং-বোলিংয়ের ভারসাম্য না রাখতে পারলে দল সাফল্য পাবে না। তবে অনেক সময়ই খেলোয়াড়রা অফ ফর্মের মধ্যে দিয়ে যায়। অথবা কোনও অলরাউন্ডার হয়তো ব্যাটে রান পাচ্ছে, কিন্তু বোলিংয়ে ছন্দ মেলে ধরতে ব্যর্থ। সেক্ষেত্রে এই ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম সেই খামতি ঢেকে দিতে পারবে।’

সম্পর্কিত সংবাদ