Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

পাঞ্জাবকে হারিয়ে শেষ চারে গোয়া

নাটকীয় জয়ে সুপার কাপের শেষ চারে এফসি গোয়া। অর্থাৎ সেমি-ফাইনালে বোরহা-সন্দেশদের চ্যালেঞ্জ সামলাতে হবে মোহন বাগানকে।

পাঞ্জাবকে হারিয়ে শেষ চারে গোয়া
  • ২৭ এপ্রিল, ২০২৫ ১৬:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাটকীয় জয়ে সুপার কাপের শেষ চারে এফসি গোয়া। অর্থাৎ সেমি-ফাইনালে বোরহা-সন্দেশদের চ্যালেঞ্জ সামলাতে হবে মোহন বাগানকে। শনিবার রাতে রুদ্ধশ্বাস ম্যাচে পাঞ্জাব এফসি’কে ২-১ গোলে হারায় মানোলো মার্কুয়েজের দল। পিছিয়ে পড়েও অন্তিম লগ্নে জ্বলে উঠল স্প্যানিশ কোচের দল। ম্যাচের প্রথমার্ধে দাপট ছিল গোয়ার। কিন্তু বিরতির পর সব হিসেব ওলটপালট করে দেন পুলগা ভিদাল। পাঞ্জাবের এই আর্জেন্তাইন ফুটবলার গোল করে এগিয়ে দেন দলকে (১-০)। পরিস্থিতি বেগতিক বুঝে মহম্মদ ইয়াসিরকে নামিয়ে মোক্ষম চাল দেন মানোলো। শেষ পর্যায়ে পরের পর নাটক। ৮৬ মিনিটে জাল কাঁপিয়ে গোয়াকে সমতায় ফেরান বোরহা হেরেরা (১-১)। এর তিন মিনিট পরেই লক্ষ্যভেদ ইয়াসিরের। তাঁর শট বিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায় (২-১)।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ