Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ট্রফির নাম বদল নিয়ে ইসিবি’কে তোপ সানির

ভারত-ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের নাম বদল নিয়ে বিতর্ক অব্যাহত। আগে মনসুর আলি খান পতৌদির নামাঙ্কিত ছিল এই ট্রফি।

ট্রফির নাম বদল নিয়ে ইসিবি’কে তোপ সানির
  • ২৩ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

লিডস: ভারত-ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের নাম বদল নিয়ে বিতর্ক অব্যাহত। আগে মনসুর আলি খান পতৌদির নামাঙ্কিত ছিল এই ট্রফি। তবে চলতি বছর থেকে তা বদলে অ্যান্ডরসন ও শচীনের নামে রাখা হয়েছে। রবিবার এই প্রসঙ্গে একরাশ ক্ষোভ উগরে দেন সুনীল গাভাসকর। পতৌদির নাম মুছে ফেলা নিয়ে আপত্তির পাশাপাশি শচীনের আগে অ্যান্ডারসনের নাম ব্যবহার নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সানির সাফ বক্তব্য, ‘অবিবেচকের মতো কাজ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। বিশ্ব ক্রিকেটে শচীনের পরিসংখ্যানের ধারে কাছে কেউ নেই। টেস্ট হোক বা ওয়ান ডে ক্রিকেটে ওর রান সব চেয়ে বেশি। অ্যান্ডারসনও বড় বোলার। তবে ওর বেশিরভাগ সাফল্যই দেশের মাটিতে। তাই শচীনের নাম আগে রাখা উচিত ছিল।’ উল্লেখ্য, এই প্রসঙ্গে ইসিবির সাফাই ছিল, ইংরাজি বর্ণমালায় ‘এ’ অক্ষরটি ‘টি’র আগে আসে বলেই অ্যান্ডারসনের নাম তেন্ডুলকরের আগে রাখা হয়েছে। 

Advertisement

পাশাপাশি পতৌদির নামে সিরিজ জয়ী অধিনায়ককে পদক দেওয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন গাভাসকর। তাঁর মন্তব্য, ‘এ বিষয়ে আরও বিচার বিশ্লেষণ করতে পারত ইসিবি। কারণ সিরিজ ড্র হলে কোন দলের অধিনায়ককে দেওয়া হবে এই পদক? তার চেয়ে প্রতি ম্যাচের সেরাকে যদি মেডেল দেওয়া হতো তা হলে বিষয়টা অনেক বেশি মর্যাদা পেত।’

Advertisement
সম্পর্কিত সংবাদ