Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ডালমিয়াকে নিয়ে স্মৃতিচারণায় সানি

ভারতীয় ক্রিকেটে জগমোহন ডালমিয়ার অবদানকে ‘অমূল্য’ বলে জানালেন সুনীল গাভাসকর।

ডালমিয়াকে নিয়ে স্মৃতিচারণায় সানি
  • ১৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় ক্রিকেটে জগমোহন ডালমিয়ার অবদানকে ‘অমূল্য’ বলে জানালেন সুনীল গাভাসকর। বৃহস্পতিবার ডালমিয়া স্মারক বক্তৃতায় কিংবদন্তি ক্রিকেটার বলেন, ‘শুধু দেশে নয়, বিশ্বক্রিকেটে ওঁর অবদান তুলনাহীন। একসময় আইসিসি আর্থিকভাবে শক্তপোক্ত ছিল না। ডালমিয়াই প্রাণের সঞ্চার ঘটিয়েছিলেন। ভারতীয় ক্রিকেটে ওঁর নানা কাজের মধ্যে ক্রিকেট উপদেষ্টা কমিটি গড়া অন্যতম। সেই কমিটিতে ছিল শচীন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি এবং ভিভিএস লক্ষ্মণ। এই কমিটিতে এদের থেকে ভালো কেউ হতেই পারে না।’ 

Advertisement

রনজি ট্রফিতে এলিট ও প্লেট বিভাগ থাকলেও সবই প্রথম শ্রেণির ক্রিকেট হিসেবে গণ্য হয়। এটাতে অবশ্য আপত্তি রয়েছে সানির। তিনি বলেন, ‘এতে দুর্বল দলের বিরুদ্ধে শক্তিশালী দলের ক্রিকেটাররা রেকর্ড গড়ে। আবার প্লেটেও অনেক রেকর্ড হয়। সেগুলি সবই প্রথম শ্রেণির ক্রিকেটের রেকর্ড। কিন্তু বাস্তবটা হল, দুটোর মান এক নয়। এটা নিয়ে ভাবা উচিত। সমাধানটা আমার জানা নেই।’ অনুষ্ঠানে উপস্থিত সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ও অনিল কুম্বলেকে এই বিষয়ে চিন্তাভাবনা করার আর্জি জানান গাভাসকর। উল্লেখ্য, শুক্রবার ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের সূচনা হবে গাভাসকরের ঘণ্টা বাজানোর মধ্যে দিয়ে।

Advertisement
সম্পর্কিত সংবাদ