Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

চিয়ারলিডার ছাড়াই হোক আইপিএল, আর্জি সানির

শনিবার বেঙ্গালুরুতে প্রথম ম্যাচে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স

চিয়ারলিডার ছাড়াই হোক আইপিএল, আর্জি সানির
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সীমান্তে সংঘর্ষ বিরতির পর ফের শুরু হচ্ছে আইপিএল। শনিবার বেঙ্গালুরুতে প্রথম ম্যাচে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। তবে সপ্তাহ খানেকের বিরতির পর শুরু হতে চলা ক্রোড়পতি লিগের আবহ পাল্টাচ্ছে। বিসিসিআই’য়ের কাছে সুনীল গাভাসকর অনুরোধ রেখেছেন যে, ম্যাচগুলো যেন বিনোদন হিসেবে দেখা না হয়। আর সেই অনুরোধে বোর্ড সাড়া দিতে চলেছে বলেই খবর।

Advertisement

গাভাসকর ঠিক কী বলেছেন? সানির মতে, ‘আইপিএলের বাকি আর ১৬টা ম্যাচ। খেলা হোক, মাঠে দর্শকরা আসুন। এই ম্যাচগুলো হওয়ার সময় মাথায় রাখতে হবে কোন পরিস্থিতিতে আমরা রয়েছি। আইপিএলকে একটা প্রতিযোগিতা হিসেবেই দেখা হোক। অনেক পরিবার প্রিয়জনকে হারিয়েছে। তাদের আবেগের কথা মাথায় রাখা হোক। মিউজিক ছাড়াই খেলা হওয়া উচিত। ওভারের মাঝখানে ডিজে’র চিৎকার বন্ধ হলেই ভালো। এছাড়া চিয়ারলিডারের নাচ এই পরিস্থিতির সঙ্গে মানানসই নয়। শুধু ক্রিকেটই হোক। তবেই প্রিয়জনহারা পরিবারগুলির পাশে থাকার বার্তা দেওয়া যাবে।’
বোর্ডও জাঁকজমক ছাড়া আইপিএল আয়োজন করতে চাইছে। বাকি ম্যাচগুলোয় তাই চিয়ারলিডার এবং ডিজে থাকার সম্ভাবনা কার্যত নেই। তবে বোর্ডের তরফে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ