Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আদালতের দ্বারস্থ সুনীল-শুভাশিসরা

ভারতীয় ফুটবলের আকাশে মেঘের ঘনঘটা। প্রবল অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে ফুটবলের সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তিদের।

আদালতের দ্বারস্থ সুনীল-শুভাশিসরা
  • ১৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় ফুটবলের আকাশে মেঘের ঘনঘটা। প্রবল অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে ফুটবলের সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তিদের। এই জট কাটাতে উদ্যোগী হলেন ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণকারী ১২ দলের অধিনায়ক। শুক্রবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সুনীল ছেত্রী, শুভাশিস বসু সহ বাকিরা। দ্রুত সমস্যা সমাধানে দেশের সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপ দাবি করে পিটিশন জমা দেন তাঁরা।

Advertisement

গত ১২ নভেম্বর ফেডারেশনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছেন আইএসএলের দলের অধিকাংশ অধিনায়ক। সেখানে দেশের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কাছে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ জানতে চান সন্দেশ ঝিংগানরা। কিন্তু কোনও সদুত্তর মেলেনি। এরপরেই ফুটবলাররা আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন। অধিনায়কদের আর্জি, ফেডারেশনের নতুন কমার্শিয়াল পার্টনার খুঁজতে দ্রুত সাহায্য করুক সুপ্রিম কোর্ট।

Advertisement
সম্পর্কিত সংবাদ