Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বঞ্চিত সুন্দর, অভিযোগ বাবার

২০২১ সালে টেস্ট অভিষেক হয়েছিল ওয়াশিংটন সুন্দরের। এই কয়েক বছরে তিনি খেলেছেন মাত্র ১২টি টেস্ট। আর তার বেশিরভাগই গত একবছরে। এটাই মানতে পারছেন না তাঁর বাবা এম সুন্দর।

বঞ্চিত সুন্দর, অভিযোগ বাবার
  • ২৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: ২০২১ সালে টেস্ট অভিষেক হয়েছিল ওয়াশিংটন সুন্দরের। এই কয়েক বছরে তিনি খেলেছেন মাত্র ১২টি টেস্ট। আর তার বেশিরভাগই গত একবছরে। এটাই মানতে পারছেন না তাঁর বাবা এম সুন্দর। ম্যাঞ্চেস্টার টেস্টে পুত্রের দুরন্ত শতরানের পর গর্বিত বাবা বলেছেন, ‘ওয়াশিংটন ধারাবাহিকভাবে ভালো খেলছে। কিন্তু তা ভুলেই যাওয়া হচ্ছে। অন্য অনেক ক্রিকেটারই নিয়মিত সুযোগ পাচ্ছে। কিন্তু আমার পুত্রের ক্ষেত্রে তা হচ্ছে না। চতুর্থ টেস্টের মতো ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরেই নামা উচিত ওর। আর নির্বাচকরা যেন ওর পারফরম্যান্সের দিকে নজর রাখেন।’জাতীয় নির্বাচকদের উদ্দেশে ওয়াশিংটনের বাবার খোঁচা, ‘একটা-দুটো ম্যাচে ব্যর্থ হলেও বাদ দেওয়া হয়েছে ওকে। এটা একেবারে অনুচিত। ২০২১ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘূর্ণি পিচে অপরাজিত ৮৫ করেছিল। সেই বছরই ইংল্যান্ডের বিরুদ্ধে আমেদাবাদে ৯৬ রানে নট আউট ছিল। তারপরও বাদ পড়ে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ