Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

১২ দিন অসুস্থ থাকার পর ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে মৃত্যু সুন্দরের

ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের শেষ জীবিত বাঘ ‘সুন্দর’ মারা গেল। শনিবার ভোরে মৃত্যু হয়েছে তার।

১২ দিন অসুস্থ থাকার পর ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে মৃত্যু সুন্দরের
  • ২৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের শেষ জীবিত বাঘ ‘সুন্দর’ মারা গেল। শনিবার ভোরে মৃত্যু হয়েছে তার।

Advertisement

১২ দিন ধরে অসুস্থ ছিল বাঘটি। শরীরে সংক্রমণ তৈরি হয়েছিল। এদিন ভোর সাড়ে চারটে নাগাদ সে অস্থির হয়ে পড়ছিল বলে খবর। চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছিলেন। কিন্তু সাড়ে পাঁচটায় মারা যায় সে। তার বয়স হয়েছিল ১৬ বছর। 
ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে প্রথম যে তিনটি বাঘ আনা হয়েছিল তার মধ্যে ছিল সুন্দর। আগে তার দুই সঙ্গী সোহিনী ও সোহান মারা যায়। তারপর আলিপুর চিড়িয়াখানা থেকে নিয়ে আসা একটি বাঘেরও মৃত্যু হয় কিছুদিন আগে। এই মুহূর্তে ঝড়খালি কেন্দ্রে আর একটিও বাঘ রইল না। দক্ষিণ ২৪ পরগনার ডিএফও নিশা গোস্বামী বলেন, ‘গত কয়েকদিন ধরেই চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিল সুন্দর। খাওয়াদাওয়া করছিল। ভোরে আচমকা অসুস্থ বোধ করার কিছুক্ষণের মধ্যে খাঁচাতেই মৃত্যু হয় ওর।’
মারা যাওয়ার পর নিয়ম মেনে শেষকাজ করা হয়েছে সুন্দরের। ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রটি একপ্রকার ছোটোখাটো চিড়িয়াখানায় পরিণত হয়েছিল। ভিড় হত ভালোই। মূল আকর্ষণ ছিল বাঘ। এখন আর একটিও বাঘ রইল না। এরপর কিসের আকর্ষণে পর্যটকরা আসবেন, সে প্রশ্ন উঠছে। বর্তমানে ঝড়খালি কেন্দ্রে শুধু কুমির আর কিছু পাখি রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ