ইবোলা সংক্রমণের জের, স্থগিত সামিট
  • ২২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আফ্রিকার একাধিক জায়গায় ক্রমে বাড়ছে ইবোলা সংক্রমণ। সেকথা মাথায় রেখেই স্থগিত রাখা হল ভারত-আফ্রিকা ফোরামের চতুর্থ সামিট। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে। আগামী ২৮-৩১ মে রাজধানী দিল্লিতে এই সামিট হওয়ার কথা ছিল। এদিন এক বিবৃতি জারি করে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বর্তমানে আফ্রিকার একাধিক জায়গায় থাবা বসিয়েছে ইবোলা ভাইরাস।  সংক্রমণের বাড়বাড়ন্তের কথা মাথায় রেখেই আপাতত সামিট স্থগিত রাখা হয়েছে। পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে সামিটের পরবর্তী দিনক্ষণ ঠিক করা হবে। এদিকে নির্দেশিকা জারি করে দিল্লি বিমানবন্দর বলেছে, আফ্রিকার দেশ থেকে আসা কোনো ব্যক্তি অসুস্থ বোধ করলে দ্রুত বিমানবন্দরের স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করুন।

Advertisement