নয়াদিল্লি: সুলতান আজলান শাহ আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য ২১ জনের ভারতীয় হকি দল ঘোষণা হল শনিবার। মালয়েশিয়ার ইফোতে ২৩ থেকে ৩০ নভেম্বর আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট। একঝাঁক নতুন খেলোয়াড়কে সুযোগ দেওয়া হয়েছে। বিশ্রামে অধিনায়ক হরমনপ্রীত সিং, কৃষ্ণ বাহাদুর পাঠক সহ একাধিক তারকা। আসলে দলের সাপ্লাই লাইন তৈরি রাখতে চাইছেন হকি কর্তারা। ভারতীয় কোচ ক্রেগ ফুলটন বলেন, ‘সিনিয়র জুনিয়র কম্বিনেশনে দল গড়া হয়েছে। এতে নতুনরা অভিজ্ঞদের থেকে অনেক কিছু শিখতে পারবে।’



