গোকুলামের বিরুদ্ধে নামছেন সুলঞ্জনারা
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইন্ডিয়ান উওমেন্স লিগে গত দু’বারের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। হ্যাটট্রিকের লক্ষ্যেই শুক্রবার লিগ অভিযান শুরু করছেন ফাজিলা, রেস্টিরা। কল্যাণীতে অ্যান্টনি অ্যান্ড্রুজ ব্রিগেডের প্রতিপক্ষ গোকুলাম কেরালা। ম্যাচের আগে লাল-হলুদ কোচ সমর্থকদের গ্যালারি ভারানোর আবেদন করলেন। অ্যান্ড্রুজের মন্তব্য, ‘আমি আশাবাদী ফুটবলাররা হতাশ করবে না। সবাই মাঠে নামতে মুখিয়ে।’ কয়েকদিন আগেই প্রথম ভারতীয় দল হিসাবে এএফসি উওমেন্স চ্যালেঞ্জ লিগের নক-আউটে পৌঁছেছে লাল-হলুদের প্রমীলা ব্রিগেড। মোট ৮ টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। উওমেন্স লিগের স্পনসর লক্ষ্মী। প্রতিটি ম্যাচই ইউটিউবে সম্প্রচার করা হবে। 

Advertisement

কল্যাণীতে ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। সম্প্রচার ইউটিউবে।