Bartaman Logo
৯ জুন, ২০২৬

অসমে ভেঙে পড়ল সুখোই

বুধবার সন্ধ্যায় অসমের কারবি আংলং জেলার চকিহোলার কাছে ভেঙে পড়ল যুদ্ধবিমান সুখোই-৩০ এমকেআই

অসমে ভেঙে পড়ল সুখোই
  • ৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: বুধবার সন্ধ্যায় অসমের কারবি আংলং জেলার চকিহোলার কাছে ভেঙে পড়ল যুদ্ধবিমান সুখোই-৩০ এমকেআই। ঘটনার পর থেকেই যুদ্ধবিমানের এক পাইলটের হদিশ মিলছে না। প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ওই পাইলটের খোঁজে ইতিমধ্যেই একটি তল্লাশি দল পাঠানো হয়েছে। জানা গিয়েছে, এদিন জোড়হাট থেকে টেক-অফ করার পর কারবি আংলং জেলার কাছে হঠাৎই রেডারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শেষবার ৭টা ৪২ মিনিট নাগাদ বিমানটির সঙ্গে যোগাযোগ করা গিয়েছিল। তারপর থেকে আর কোনো খবর মেলেনি। উদ্ধার কাজ শুরু করার পাশাপাশি ঘটনার নেপথ্যের কারণ খতিয়ে দেখা হচ্ছে।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ