Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মালব্যর হয়ে সুকান্তর সাফাই

দিল্লি পুলিসের সমর্থনে বিজেপির সর্বভারতীয় আইটি সেল প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, ‘বাংলা কোনও ভাষা নয়’!

মালব্যর হয়ে সুকান্তর সাফাই
  • ৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: দিল্লি পুলিসের সমর্থনে বিজেপির সর্বভারতীয় আইটি সেল প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, ‘বাংলা কোনও ভাষা নয়’! তাঁর এই মন্তব্য ঘিরে যখন বিতর্ক তুঙ্গে, তখন বিশ্বভারতীতে বৃক্ষরোপণ উৎসবে এসে বিজেপির আইটি সেল প্রধানের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর দাবি, অমিত মালব্যের পোস্টের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। ইংরেজিতে বাংলাকে আমরা বেঙ্গলি লিখি এবং সেটি ভাষার মর্যাদাহানি নয়।

Advertisement

মন্ত্রী বলেন, বাংলা রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিমচন্দ্র ও শরৎচন্দ্রের ভাষা। এই ভাষার শুদ্ধতা রক্ষা করা বাঙালির দায়িত্ব। আমরা উর্দু-আরবি মুক্ত বাংলা চাই, যেখানে মাকে ‘মা’ আর জলকে ‘জল’ই বলা হবে। বৃহস্পতিবার বাইশে শ্রাবণ উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রবীরকুমার ঘোষ। এদিন আম্রকুঞ্জে আম ও চন্দনগাছের চারা রোপণ করেন তিনি। 
ভিন রাজ্যে বাঙালিদের উপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, এটি রাজনৈতিক আক্রমণের চেষ্টা। বিদেশি অনুপ্রবেশকারীদের আলাদা করতে গিয়ে যদি দু’-একজন ভারতীয় বাঙালির নাম আসে, তাঁদের রক্ষা করার দায়িত্ব বিজেপির। ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন, যেমন ধরুন ভাত রান্নার সময়ে চালে দু’- একটা কাঁকর চলে আসে। তেমনি ‘বাংলাদেশি’ বাঙালিদের আলাদা করতে গিয়ে দু’-একজন ভারতীয় বাঙালির নামও চলে আসতে পারে। তাঁদের বাঁচানোর দায়িত্ব আমাদের। পাশাপাশি তিনি জানান, সারা দেশে আবারও এসআইআর হবে, এটা একটা রুটিন প্রক্রিয়া। ভোটার তালিকা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়াই লক্ষ্য।

Advertisement
সম্পর্কিত সংবাদ