Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বারবার পুলিসি হেনস্তার অভিযোগ, হাইকোর্টের দ্বারস্থ সুকান্ত মজুমদার

বারবার পুলিসি হেনস্তার অভিযোগে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সম্প্রতি কখনও বজবজে, আবার কখনও কলকাতায় পুলিসের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি।

বারবার পুলিসি হেনস্তার অভিযোগ,  হাইকোর্টের দ্বারস্থ সুকান্ত মজুমদার
  • ৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: বারবার পুলিসি হেনস্তার অভিযোগে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সম্প্রতি কখনও বজবজে, আবার কখনও কলকাতায় পুলিসের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি। অভিযোগ, বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানাতে গিয়ে বারবার পুলিসের হাতে হেনস্তার শিকার হতে হয়েছে সুকান্তকে। বুধবার মামলা দায়ের করার সময় সেসব তুলে ধরেন সুকান্তর আইনজীবী। পুলিসের অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতার পুলিস কমিশনার মনোজ ভার্মাকে চিঠিও লেখা হয়েছিল। কিন্তু কোনও জবাব আসেনি। তাই অভিযোগ নিয়ে তারপরই মামলা দায়ের করার অনুমতি দেয় হাইকোর্ট।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ