Bartaman Logo
৮ জুন, ২০২৬

থানার সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা, চাঞ্চল্য ওড়িশায়

থানার সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা মহিলার। ওড়িশার ঢেঙ্কানলে শনিবারের এই ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে।  মহিলার অভিযোগ, শ্বশুরবাড়িতে লাগাতার মানসিক নির্যাতনের শিকার তিনি।

থানার সামনে গায়ে আগুন দিয়ে  আত্মহত্যার চেষ্টা, চাঞ্চল্য ওড়িশায়
  • ২৫ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

ভুবনেশ্বর: থানার সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা মহিলার। ওড়িশার ঢেঙ্কানলে শনিবারের এই ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। 

Advertisement

মহিলার অভিযোগ, শ্বশুরবাড়িতে লাগাতার মানসিক নির্যাতনের শিকার তিনি। পরিস্থিতি সহ্যের সীমা অতিক্রম করায় থানার দ্বারস্থ হন তিনি। ঢেঙ্কানল সদর থানা ও টাউন থানায় অভিযোগও করতে যান তিনি। তবে পুলিস কোনও পদক্ষেপ নেয়নি। দুই থানাই দায় ঠেলতে শুরু করে। কোনও থানাই অভিযোগ গ্রহণ না করায় হতাশায় ভুগতে থাকেন ওই মহিলা। এরপরেই শনিবার সন্ধ্যায় ঢেঙ্কানলের পুলিস সুপারের অফিসের সামনে গায়ে আগুন ধরানোর চেষ্টা করেন তিনি। যদিও সেই সময় কর্মরত পুলিস কর্মীরা তাঁকে বাধা দেন। দুই থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাসপেন্ড করেছেন এসপি।

সম্পর্কিত সংবাদ