Bartaman Logo
৩ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

পুজোয় রেশনে অর্ধেক দামে মিলবে চিনি, ময়দা ও সুজি: খাদ্যমন্ত্রী

পুজোর উপহার হিসাবে রেশনে অর্ধেক দামে মিলবে চিনি, ময়দা ও সুজি। এমনই ঘোষণা করলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া।

পুজোয় রেশনে অর্ধেক দামে  মিলবে চিনি, ময়দা ও সুজি: খাদ্যমন্ত্রী
  • ৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: পুজোর উপহার হিসাবে রেশনে অর্ধেক দামে মিলবে চিনি, ময়দা ও সুজি। এমনই ঘোষণা করলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানান, রাজ্যের প্রায় ২ কোটি ১২ লক্ষ মানুষ এই সুবিধা পাবেন। এদিন তিনি বলেন, ‘বিগত দিনে দুটি শ্রেণির কার্ড ব্যবহারকারীর মাত্র ১০ শতাংশ গ্রাহককে পুজোতে সুবিধা দেওয়া হতো। অর্থাৎ প্রায় ৮০ হাজার গ্রাহকের মাত্র ১০ শতাংশ এই সুবিধা পেত। কিন্তু বর্তমান সরকার সব গ্রাহককেই এই সুবিধা দেবে। প্রায় ২ কোটি ১২ লক্ষ রেশন গ্রাহক সুবিধা পাবেন। তাঁদের অর্ধেক দামে এক কেজি করে চিনি ও ময়দা এবং ২৫০ গ্রাম সুজি দেওয়া হবে। এর জন্য বাড়তি ১১৪ কোটি টাকা খরচ হবে সরকারের।’ মন্ত্রী আরও জানান, পুজো উপহার হিসাবে বিনামূল্যে রাজ্যবাসীকে খাদ্যদ্রব্য দেওয়ার ইচ্ছা ছিল সরকারের। কিন্তু নতুন সরকার আর্থিকভাবে কিছুটা পিছিয়ে থাকায় এবার বিনামূল্যে দেওয়া সম্ভব হচ্ছে না। বিগত সরকারের আমলে রেশনের খাদ্যদ্রব্যের গুণগত মান নিয়ে নানা প্রশ্ন উঠত। সেই প্রসঙ্গে মন্ত্রী এদিন বলেন, ‘বিগত দিনে কী হয়েছে, সবাই জানে। সেসব অতীত। বর্তমান সরকার সাধারণ মানুষের জন্য। খাদ্যদ্রব্যের গুণগত মান নিয়ে কোনো আপস করা হবে না।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ