সংবাদদাতা, সিউড়ি: সিউড়ি মহকুমায় বৈধ ঘাটের ফাঁকে রমরমিয়ে চলছে অবৈধ ঘাট থেকে বালি উত্তোলন। সরকারি চালান ছাড়াই দেদার বালি পাচার চলছে বিভিন্ন নদীরঘাটগুলিতে। সেই বেআইনি বালি পাচার রুখতে কিছুদিন আগে থেকেই অভিযানে নেমেছিল জেলা ইনফোর্সমেন্ট দপ্তর, পুলিস এবং প্রশাসনের আধিকারিকরা। বুধবার মধ্যরাতে ফের দুবরাজপুর ও সাঁইথিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে চালানবিহীন একটি বালির লরি ও ডাম্পার আটক করেছে পুলিস। সেই গাড়ি দু’টিকে ১ লক্ষ টাকা করে জরিমানাও করেছে প্রশাসন।
Advertisement
বৃহস্পতিবার পুলিস সূত্রে জানা গিয়েছে, দুবরাজপুরের অজয় নদের বালিঘাট এবং সাঁইথিয়ার ময়ূরাক্ষ্মী নদীর বালিঘাট থেকে বেআইনিভাবে বালি তুলে দু’টি গাড়িতে মালদহ এবং মুর্শিদাবাদে পাচার করছিল। অভিযানে নেমে বালির গাড়ি দু’টিকে আটক করে জরিমানা করে পুলিস।
জানা গিয়েছে, এই নদীঘাটগুলিতে একাধিক জায়গায় রয়েছে বৈধ বালিঘাট। তার আড়ালেই অবৈধভাবে বালি তুলে সরকারি চালান ছাড়াই পাচারের চেষ্টা করছে একাংশ কারবারি। বেআইনি পাচার রুখতে প্রশাসনের উদ্যোগে জেলাজুড়ে বিভিন্ন রাজ্য সড়কে পাঁচটি জায়গায় চেকগেট তৈরি করা হয়েছে। মহম্মদ বাজারের শেওড়াকুড়িতে জয়পুর চেক পয়েন্ট, বোলপুরে শিবতলা মোড় চেক পয়েন্ট, ইলামবাজারে পায়েরমোড় চেক পয়েন্ট, ময়ূরেশ্বর-২ ব্লকের কোটাশুর চেক পয়েন্ট, নলহাটি-২ ব্লকের নাকপুর চেক পয়েন্ট করা হয়েছে। গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর নির্দেশে বেআইনি বালি পাচার বন্ধের অভিযান শুরু হওয়ার পর এই চেক পয়েন্টগুলি করা হয়েছে বলে জানা গিয়েছে।