Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়ি-বর্ধমান সরকারি বাস চালু

সিউড়ি-বর্ধমান সরকারি বাস চালু
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: শুক্রবার সিউড়ি থেকে ভায়া গুসকরা হয়ে বর্ধমান পর্যন্ত একটি এসবিএসটিসি বাস চালু হল। বিধায়ক বিকাশ রায়চৌধুরী পতাকা নেড়ে বাসটির শুভ সূচনা করেন। উপস্থিত ছিলেন এসবিএসটিসির চেয়ারম্যান সুভাস মণ্ডল। বাসটি ভায়া মোড়বাঁধ থেকে আউশগ্রাম হয়ে বর্ধমান যাবে। এতে গুসকরার দিকে যাওয়া মানুষজনের খুব সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রীর কাছে এই বাস নিয়ে বেশ কয়েকবার দরবার করা হয়েছিল। এই রুটে কোনও সরকারি বাস নেই। তাই একটি সরকারি বাস চালু হওয়াই অনেক যাত্রীদের উপকার হল। আগামীতে আরও বেশ কয়েকটি বাস চালু হবে সিউড়ি থেকে।
Advertisement
সম্পর্কিত সংবাদ